মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৪

মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি স্পেনের মারিয়া ব্রায়ানস মোরেরা মারা গেছেন। ১৯০৭ সালে যুক্তরাজ্যে জন্ম হয় তার। আর ২০২৪ সালে ১১৭ বছর বয়সে মৃত্যু হয়েছে এই নারীর।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে তার পরিবার এক পোস্টে বলেছে, “মারিয়া ব্রায়ানস আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি চেয়েছিলেন ঘুমের মধ্যে, শান্তি এবং যন্ত্রণা ছাড়া যেন তার মৃত্যু হয়। সেটিই হয়েছে। আমরা সবসময় তাকে তার মহানুভবতা এবং উপদেশের জন্য মনে রাখব।”

ব্রায়ানস গত দুই দশক ধরে স্পেনের সান্তা মারিয়া দেল তুরা নার্সিং হোমে ছিলেন। কয়েকদিন আগে এক পোস্টে জানিয়েছিলেন নিজের শরীরে এখন দুর্বলতা অনুভব করেন তিনি। পোস্টে মারিয়া ব্রায়ানস লিখেছিলেন, “সময় ঘনিয়ে এসেছে। কান্না করবেন না। আমি কান্না পছন্দ করি না। সবকিছুর উপরে, আমার জন্য ভোগান্তি পোহাবেন না। যেখানেই আমি যাব, খুশি থাকব।” মারিয়ার এক্স অ্যাকাউন্টটি চালাত তার পরিবার।

২০২৩ সালে ফরাসি নাগরিক নান লুসিল র‌্যান্ডন ১১৮ বছরে মৃত্যুবরণ করেন। এরপর গিনেজ বুক অব ওয়ার্ল্ডস রেকর্ড মারিয়া ব্রায়ানসকে আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে জীবিত বয়স্ক মানুষের স্বীকৃতি দেয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট