৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৪
সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেছেন, গত কয়েকদিনে যেসব ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। এসব ঘটনার জন্য আমি দুঃখিত এবং বিব্রত। আমরা চেষ্টা করছি। কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। সহিংসতার ঘটনায় যে বা যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
বুধবার (৭ আগস্ট) সেনাসদরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানিয়েছেন।
সেনাপ্রধান বলেন, অনেক ধরনের গুজব চলছে। জনগণকে বলবো এসবে কান না দিতে। আমরা একটি চমৎকার পরিবেশ তৈরি করব। দয়া করে কেউ এসব গুজব ছড়াবেন না।
তিনি বলেন, পুলিশ সদস্যরা এখন কাজে নেই। এ কারণে শূন্যতা তৈরি হয়েছে। এটা তিন বাহিনী দিয়ে পুরোটা পুরন করা সম্ভব না। পুলিশের পুনর্গঠনের কাজ চলছে। নতুন পুলিশ প্রধান নিয়োগ করা হয়েছে। তিন বাহিনী সর্বদা জনগণের পাশে আছে এবং থাকবে। আমরা সুন্দর একটি ভবিষ্যতে যেতে পারবো বলে আমি বিশ্বাস রাখি। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা তা করতে পারবো।
সেনাপ্রধান আরও বলেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আমাদের অনেক কাজ করতে হবে। একটু সময় দেন আমরা পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে আসব ইনশাআল্লাহ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D