রোববার থেকে খুলছে না প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৪

রোববার থেকে খুলছে না প্রাথমিক বিদ্যালয়

আগামীকাল রোববার প্রাথমিক বিদ্যালয় খোলার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় আগামীকাল রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।’

এরআগে, গত ৩১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, রোববার প্রাথমিক বিদ্যালয় খুলবে।

গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান) এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। এর পর ২৪ জুলাই বন্ধ করা হয় সব প্রাথমিক বিদ্যালয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট