২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৪
অবৈধভাবে ভারতে প্রবেশ করায় ছয় নারীসহ ৯ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তারা চাকরির সন্ধানে অবৈধভাবে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় প্রবেশ করেছিলেন। পরে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
রবিবার (২৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- নড়াইলের নিলুফা বেগম (৩৪), খুলনার জান্নাতী আক্তার (১৯), খুলনার মিরাজ খান (২৮), খুলনার আকাশ হাওলাদার (১৮), খুলনার লিটন হাওলাদার (৪০), খুলনার সালমা বেগম (৪৩), বগুড়ার রিপন প্রামাণিক ওরফে সাকিলা (৩০), বগুড়ার ইব্রাহিম আকুন্দ ওরফে জলিল (৪৫) ও সিরাজগঞ্জের স্মার্ট আলী ওরফে সুরভী (২৭)।
ভারতের পুলিশ জানায়, রাজধানী নয়াদিল্লিসহ দেশের বিভিন্ন স্থানে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে চড়ার চেষ্টা করার সময় আগরতলা রেলওয়ে স্টেশনে ছয় নারীসহ মোট ৯ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) একজন কর্মকর্তা জানান, ২০ থেকে ৪৫ বছর বয়সী ৯ জন বাংলাদেশি নাগরিকই অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করেছিলেন এবং পরে তারা আগরতলায় পৌঁছান। গ্রেপ্তারকৃতরা জিআরপি কর্মকর্তাদের জানান, তারা চাকরির সন্ধানে দিল্লি এবং বেঙ্গালুরুতে যেতে চেয়েছিলেন।
সর্বশেষ গ্রেপ্তার করা নতুন এসব বন্দিসহ ত্রিপুরায় দুই মাসেরও কম সময়ের মধ্যে মোট ৫৫ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে চাকরির সন্ধানে তারা সবাই গোপন পথ দিয়ে ভারতে প্রবেশ করেছিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D