২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, মে ৬, ২০২৪
সুনামগঞ্জের জগন্নাথপুরে গোসল করতে নলজুর নদীতে নেমে পানিতে ডুবে ঝুমা বেগম (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।
রোববার( ৫ মে) বিকেলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পানিতে ডুবে তরুণীর মৃত্যু হওয়ার বিষয় নিশ্চিত করেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘ওই তরুণীর মৃগী রোগ ছিল। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, ঝুমা ইসলামপুর গ্রামের রবি হোসেনের মেয়ে। রোববার বিকেলে বাড়ির পাশে নলজুর নদীতে গোসল করতে যান। এ সময় হঠাৎ তিনি ডুবে যান। তাঁর চাচি ইয়াসমিন বেগম চিৎকার করলে আশপাশের লোকজন এসে ওই তরুণীকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঝুমার বাবা রবি হোসেন বলেন, ‘বেশ কয়েক বছর ধরে আমার মেয়ের মৃগী রোগ ছিল। গোসল করার সময় তার ওই রোগ দেখা দেয়। হাসপাতালে নিয়েও মেয়েকে বাঁচানো গেল না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D