২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, মে ৫, ২০২৪
সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অস্বাভাবিক হারে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে এক মতবিনিময় সভা আহবান করেছে সচেতন মহানগরবাসী।
সোমবার (৬ মে) সন্ধ্যা ৬টায় সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালি পংকীর বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এতে সিলেট নগরীর ৪২টি ওয়ার্ডের সবাইকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন আব্দুল কাইয়ুম জালালী পংকী।
নিত্যপণ্যের উর্ধ্বগতি ও চলমান অর্থনৈতিক মন্দার এই কঠিন সময়ে অস্বাভাবিক হারে বৃদ্ধি করা হোল্ডিং ট্যাক্স বাতিলের জন্য আন্দোলনে নগরের সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন সাবেক এই প্যানেল মেয়র।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D