২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৭
রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার ঘটনায় ‘অন্যতম পরিকল্পনাকারীকে’ আটকের দাবী করেছে পুলিশ। তার নাম জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে গান্ধী।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট গতরাতে টাঙ্গাইল থেকে তাকে আটক করে।
পুলিশের দাবী আটক গান্ধী রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার ঘটনার অন্যতম পরিকল্পনাকারী।
এ নিয়ে আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করবে ডিএমপি। সেখানে বিস্তারিত জানানো হবে।
গত বছর ১ জুলাই হলি আর্টিজানে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। হামলায় জড়িত জঙ্গি নেতা তামিম চৌধুরী, জাহিদুল ইসলাম ও তানভীর কাদেরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাম্প্রতিক কয়েকটি অভিযানে নিহত হন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D