৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৩
সিলেট মহানগরীর সুরমা টাওয়ার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সুন্দর ও সফল ভাবে সম্পন্ন হয়েছে। গত ৬ মে শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুরমা টাওয়ার ব্যাবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে শতকরা ৯৪ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট মোঃ শামিম আহমেদ, মুহাম্মদ আলিম উদ্দিন, অ্যাডভোকেট মাওলানা মাহমুদুল হাসান।
ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে ৫টায় ফলাফল ঘোষণা করা হয়। সুরমা টাওয়ার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে সোমা ওভারসিজের সত্ত্বাধিকারী মুহাম্মদ মোতাহার হোসেন বাবুল ৮৮ ভোট পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে মেসার্স সেলিম ট্রাভেলস সার্ভিসের সত্ত্বাধিকারী মোঃ সেলিম আহমেদ ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ আজমল হোসেন ভোট পেয়েছেন ৩৩টি।
সাংগঠনিক সম্পাদক পদে সিটি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মুহাম্মদ আমিরুল ইসলাম ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ সাদিক সালীম পেয়েছেন ২৮ ভোট।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মুহাম্মদ সানোয়ার হোসেন, মুহাম্মদ আলিম উদ্দিন, মুহাম্মদ ফরিদ উদ্দিন, মুহাম্মদ জাহিদুর রহমান মাসুম, মাওলানা আরিফুল হক ইদ্রিস, অ্যাড. ফজলুল হক সেলিম, অ্যাড. মোজাক্কির হোসেন, অ্যাড. জাহাঙ্গীর আলম, অ্যাড. পুলিন বিহারি, মুহাম্মদ আব্দুল কাদির তালুকদার, মুহাম্মদ মমিন আহমেদ তালুকদার, মুহাম্মদ আবু তাহের রিপন, মুহাম্মদ হুমায়ুন কবির, হুমায়ুন করিম সাজু, মুহাম্মদ নান্নু মিয়া, মুহাম্মদ গোলামোর রাহমান, পারভেজ আহমেদ, মুহাম্মদ সোহেল আহমেদ, মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ ইফতেখার উদ্দিন, অ্যাড. আজাদ আহমেদ, মুহাম্মদ রহিম উদ্দিন, মুহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ।
নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ মোতাহার হোসেন বাবুল বলেন, সুন্দর, সফল ও প্রাণবন্ত একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু সুন্দর ত্রি-বার্ষিক নির্বাচন সমিতির সদস্যদের ব্যবসার সাফল্য ত্বরান্বিত হবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম আহমেদ বলেন, আপনাদের সহযোগিতা ও ভালবাসা নিয়ে আগামী দিনে সুরমা টাওয়ার ব্যাবসায়ী সমিতিকে একটি মডেল সমিতিতে রূপান্তরিত করব। ব্যবসায়ীদের কল্যাণ সাধিত হয়, এ সমস্ত কাজে আমি অগ্রণী ভূমিকা পালন করবো।
নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আমিরুল ইসলাম বলেন, আপনাদের এই আন্তরিকতা আমি কখনো ভুলবনা। আমি আপনাদের পাশে আছি আগামীতে কার্যক্রমের মাধ্যমে পাশে থাকব।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D