সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আলোচনা সভা

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, মে ৭, ২০২৩

সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আলোচনা সভা

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, সকল ধরনের অপপ্রচার, বিভ্রান্তি ও ধর্মের অপব্যাখ্যার বিরুদ্ধে ইমামদেরকে আরও দৃঢ় ভূমিকা রাখতে হবে। কারণ সাধারণ মানুষ তাদের কথা খুব সহজেই বিশ্বাস করে। তারাই পবিত্র ধর্ম সম্পর্কে অপব্যাখ্যার উপযুক্ত জবাব দিতে পারেন। তবে এজন্যে তাদেরকেও জ্ঞান আহরণে পড়াশোনা ও জানার চেষ্টা করতে হবে-প্রশিক্ষণ নিতে হবে।

মহান মে দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে সিলেটে ইমাম প্রশিক্ষণ একাডেমি আয়োজিত ‘ইসলামে শ্রমিকের মর্যাদা ও অধিকার’ শীর্ষক আলোচনা সভা ও দু’আ মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

রবিবার, ৭ মে সকালে মহানগরীর পূর্ব শাহী ঈদগা এলাকায় ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক মো. মহিউদ্দিন। সভাপতিত্ব করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও ইমাম সাহেবরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ইমামরাও শিক্ষক; কিন্তু অন্য শিক্ষকদের মতো তাদেরকে সম্মান দেওয়া হয়না। চাকরির নিশ্চয়তা থাকেনা তাদের। তুচ্ছ বিষয়ে চাকরিচ্যুৎ হতে হয়। তারা যথাযথ মর্যাদা পাননা। এটা খুবই দুঃখজনক। এ ব্যাপারে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। সরকারি স্বীকৃতিরও প্রয়োজন রয়েছে।

তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ ইসলাম ধর্মের প্রচার, প্রসার ও গবেষণায় বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে বলেন, জাতির পিতা সবসময় গর্ব করে একজন বাঙালি ও একজন মুসলমান হিসেবে নিজের পরিচয় দিতেন।

শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে মডেল মসজিদ প্রতিষ্ঠা করছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করছেন বিভিন্ন মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠায়। এরপরও আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

শ্রমিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বলেন, শ্রমিকরা উন্নয়নের অন্যতম প্রাণশক্তি। তাই ইসলাম শ্রমিকদের মর্যাদা ও অধিকারের উপর গুরুত্ব আরোপ করেছে।

শফিউল আলম চৌধুরী নাদেল পরে ৫ দিনব্যাপী ৫৫৬ তম দলের রিফ্রেসার্স কোর্স উদ্বোধন করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট