ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহন

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২২

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহন

সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের হযরত শাহজালাল(রঃ)সেতুর কদমতলী ওভারব্রীজ পূর্ব-পশ্চিম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এম এ মালেক চিকিৎসার জন্য দেশের বাহিরে অবস্থান করায় তাঁর অনুপস্থিতিতে সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক আলাল আহমদ মোহন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

শুক্রবার মেসাস্ মহরম এন্ড সন্স এর পরিচালক আলাল আহমদ মোহন তিনি তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনে সহযোগিতা প্রদানের জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দসহ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন। প্রেস-বিজ্ঞপ্তি।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট