গ্রাহক হয়রানি রোধে অতিরিক্ত বিদ্যুৎ বিল তদন্তের নির্দেশ

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৬

গ্রাহক হয়রানি রোধে অতিরিক্ত বিদ্যুৎ বিল তদন্তের নির্দেশ

চলতি জুন মাসে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

সোমবার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য কর্মকর্তা) মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সূত্র থেকে অভিযোগ পাওয়া গেছে যে, অন্যান্য মাসের তুলনায় চলতি জুন মাসে অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেশি এসেছে। গ্রাহক হয়রানি কমাতে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেকোনো অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানির সঙ্গে সরাসরি অথবা নির্ধারিত হটলাইনে যোগাযোগ করতে গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯। এছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কল সেন্টার ১৬২০০, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (পবিবো) ১৬৮৯৯, ডিপিডিসির ১৬১১৬, ডেসকোর ১৬১২০, নেসকোর ১৬৬০৩ এবং ওজোপাডিকোর ১৬১১৭ নম্বরে অভিযোগ জানানো যাবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট