অভিষেকেই ‘হ্যাট্রিক’ ফারিহার

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২২

অভিষেকেই ‘হ্যাট্রিক’ ফারিহার

৫টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন ফারিহা ইসলাম তৃষ্ণা। তবে বৃহস্পতিবার (৬ অক্টোবর) মালয়েশিয়ান নারীদের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক ঘটল এই বাঁহাতি পেসারের।

আর টি-টোয়েন্টি অভিষেকেই হ্যাট্রিকের মতো বিরাট কীর্তি গড়ে ফেললেন ফারিহা। নারী এশিয়া কাপের মঞ্চে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর মাঠে দ্বিতীয় টাইগ্রেস হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাট্রিক করলেন ফারিহা। বাংলাদেশের নারীদের মধ্যে এটি তৃতীয় হ্যাট্রিক।

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে অভিজ্ঞ পেসার জাহানার আলমের কাছ থেকে টি-টোয়েন্টি ক্যাপ উপহার পান ফারিহা। এরপর বাংলাদেশের দেওয়া ১৩০ রানের লক্ষ্যে মালয়েশিয়ার নারীরা ব্যাটিংয়ে নামলে বল হাতে তাণ্ডব শুরু করেন ফারিহা। মালয়েশিয়ার ইনিংসের ষষ্ঠ ওভারে নিজের ব্যক্তিগত তৃতীয় ওভার করতে আসেন এই বাঁহাতি পেসার।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট