শাওন হত্যা : এসআই কনকসহ ৪১ জনের নাম উল্লেখ করে বিএনপির মামলার আবেদন

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২২

শাওন হত্যা : এসআই কনকসহ ৪১ জনের নাম উল্লেখ করে বিএনপির মামলার আবেদন

নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী রাজ আহমেদ শাওন হত্যায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মাহফুজুর রহমান কনককে প্রধান আসামি করে ৪১ জনের নামে মামলার আবেদন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার সকালে তিনি নারায়ণগঞ্জ আদালতে মামলা এ মামলা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু।

তিনি জানান, শাওন হত্যায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী মামলার আবেদন করেছেন। আদালত মামলাটি শুনানির জন্য রেখেছেন বলেও জানান তিনি।

বিস্তারিত আসছে…