ডাঃ জোবায়দা রহমানের পক্ষ থেকে দক্ষিণ সুরমায় বিএনপির ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২২

ডাঃ জোবায়দা রহমানের পক্ষ থেকে দক্ষিণ সুরমায় বিএনপির ত্রাণ বিতরণ

মোঃ সাহেদ আহমদ : রিয়ার অ্যাডমিরাল অবঃ মাহবুব আলী খান সুযোগ্য কন্যা, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান ডাঃ জোবায়দা রহমানের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।


৪ জুলাই সোমবার, বেলা ১১টায় দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের অতিরবাড়িস্থ শাহীমুনু মিয়া কমিউনিটি সেন্টার দিনব্যাপী ত্রাণ সামাগ্রী বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র মিডিয়া সেলের আহবায়ক, কেন্দ্রীয় বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেট জেলা বিএনপি’র তত্ত্বাবধানে ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। -বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট