২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জুলাই ১, ২০২২
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, জনগণের পাশে সব সময় আওয়ামীলীগ রয়েছে। পরপর দুইবারের বন্যায় অসহায় মানুষের পাশে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবনবাজি রেখে কাজ করে যাচ্ছে। অসহায় মানুষকে উদ্ধার, খাদ্য সহায়তা ও পূনর্বাসনে কাজ করে যাচ্ছে গণমানুষের সংগঠন আওয়ামী লীগ। আওয়ামীলীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আপনাদের মাঝে এসেছি।
শুক্রবার (১ জুলাই) বিকালে সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকা দক্ষিণ সুরমার শাহ তৈয়বকামাল গ্রামে আওয়ীলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এই কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ মাহবুবুর রব আলী রাজার সভাপতিত্বে ও শাহ আহমেদ রব এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি কাউন্সিলর আব্দুল খালিক, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, সদস্য ও কাউন্সিলর আজম খান, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল জলিল ময়না, সমাজসেবী আব্দুল আলীম, এহতেশামুল হাসান লয়েছ, সাবেক মেম্বার রাজু আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা জুয়েল আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D