২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৭ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২২
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। শুক্রবার (১০ জুন) দিবাগত রাত ৩টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। তার সাথে রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, কামরুজ্জামান রতন, এ বি এম আব্দুস সাত্তার, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শায়রুল কবির খান।
বিএনপির প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ম্যাডামকে (খালেদা জিয়া) জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।
জানা গেছে, খালেদা জিয়া হাসপাতালের উদ্দেশে রওনা হওয়ার আগেই তার বাসা ফিরোজায় পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনিও খালেদা জিয়ার সাথে হাসপাতালে যান।
পরে হাসপাতাল থেকে বের হয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, হৃদ্যন্ত্রের সমস্যা দেখা দেয়ায় খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ-সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D