২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২২
নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ বন্ধ করতে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি।
বুধবার (২০ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
ফখরুল বলেন, গতকাল নিউমার্কেট এলাকায় ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের যে সংঘর্ষ হয়েছে এতে একজন মারা গেছে ও কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন। আমার প্রশ্ন যে, পু্লিশের যে কর্মকর্তারা দায়িত্বে ছিলেন তাদের জিজ্ঞাসা করা হলে তারা বলেছেন যে, স্ট্র্যাটেজিক কারণে আমরা (পুলিশ) নিষ্ক্রিয় ছিলাম।
বিএনপি মহাসচিব প্রশ্ন রেখে বলেন, কোনো স্ট্র্যাটেজিক কারণে আপনারা নিষ্ক্রিয় ছিলেন? সেই স্ট্র্যাটেজিক কারণ হচ্ছে দেশে মানুষ নিহত হবে, এই স্ট্র্যাটেজিক কারণে যে একটা সমস্যা তৈরি হবে, সেই সমস্যা নিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে ভিন্ন খাতে প্রবাহিত করবে?
কোন স্ট্র্যাটেজিক কারণ থাকে যখন বিএনপির ছোট-খাটো কর্মসূচি থাকে তা প্রতিরোধ করার জন্য শত শত হাজার হাজার পুলিশ মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত হয়। কোন স্ট্র্যাটেজিক কারণে গুলি করে বিএনপির মিছিলগুলো স্তব্ধ করে, কোনো স্ট্র্যাটেজিক কারণে মানুষ হত্যা করে বিরোধী দলের যে বৈধ আন্দোলন সেটাতে ব্যাহত করে দেয়।
তিনি বলেন, এই কথা বলার কোনো অপেক্ষা রাখে না যে, এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, এই ব্যর্থ সরকার এখন রাষ্ট্রকে ব্যর্থ করেছে। এটা একটা ফেইল্ড স্টেট। কোথাও তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, কোথাও কোনো জবাবদিহি নেই।
বিএনপি মহাসচিব বলেন, আজকে পুলিশকে জবাবদিহি করতে হয় না, অন্যান্য ডিপার্টমেন্টগুলো আছে সেখানে কোনো জবাবদিহি করতে হয় না, চুরি করে, দুর্নীতি করে সেখানে কোনো জবাবদিহি করতে হয় না। এই যে এতগুলো দুর্নীতির খবর পত্র-পত্রিকায় প্রকাশ হলো, আমরা বললাম তারপরেও সেগুলোর বিষয়ে কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারে নাই দুদক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D