করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৮

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২২

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৮

করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১২৭ জনে।

এ সময় করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৮ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৯ লাখ ৫২ হাজার ৪৪০ জনে।

বুধবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এত বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি বিভিন্ন ল্যাবরেটরিতে ৫ হাজার ১৩৩টি নমুনা সংগ্রহ ও ৫০৯৮টি নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৫৫ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ থেকে সোমবার পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৪ শতাংশ।

এদিকে একদিনে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৪৬ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল ১৮ লাখ ৯২ হাজার ৭৪ জন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট