নিউমার্কেট রণক্ষেত্র : সংঘর্ষে দায়ীদের আইনের মুখোমুখি হতে হবে

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২২

নিউমার্কেট রণক্ষেত্র : সংঘর্ষে দায়ীদের আইনের মুখোমুখি হতে হবে


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় যারা দায়ী তাদের আইনের মুখোমুখি হতে হবে।

ইদুল ফিতর উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার বিষয় নিয়ে সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আশা করছি, কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা কুলডাউন হয়ে যাবে। যারা এ ঘটনার জন্য দায়ী তাদের অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে।

এ দিকে মঙ্গলবার সকাল থেকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এরপর শুরু হয় দফায় দফায় সংঘর্ষ। সকাল সাড়ে ১০টার পর নীলক্ষেত মোড় এলাকা থেকে সায়েন্সল্যাব পর্যন্ত এলাকায় থেমে থেমে চলে সংঘর্ষ।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। সংঘর্ষে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।

সংঘর্ষের এক পর্যায়ে বেলা ১১টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজের গেটে ও ব্যবসায়ীরা চন্দ্রিমা সুপার মার্কেটের সামনের সড়কে অবস্থান নেন। উভয়পক্ষই ইটপাটকেল, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান করছে। তাদের মধ্যে অনেকেই হেলমেট পরে সংঘর্ষে জড়ান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট