২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২২
সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির সাধারণ সভা ও ইফতার মাহফিল ১৬ এপ্রিল শনিবার নগরীর সোবহানীঘাটস্থ দি আগ্রা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগ সিলেটের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শাহদাৎ হোসেন।
সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.বি.এম বাচ্চু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় হিসাব রক্ষক গোলাম মোস্তফা, সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল ওটি ইনচার্জ জসিম উদ্দিন সরকার, সিবিএ সেক্রেটারী মোঃ শাখয়াত হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিতন ছিলেন সমিতির সিনিয়র সহ সভাপতি তাজ উদ্দিন তালুকদার, সহ সভাপতি মির্জা হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক বিনয় চন্দ্র রায়, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন সাগর, সহ অর্থ সম্পাদক রফিক মিয়া, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন প্রধান, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক রুনা সুলতানা প্রমুখ। এছাড়াও সমিতি কার্যনির্বাহী কমিটির সদস্য সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় ২০২২-২৩ সেশনের চাঁদপুর জেলা কল্যাণ সমিতি সিলেটের কর্যানিবাহী কমিটির নাম ঘোষণা করা হয়।
সভায় বক্তারা বলেন, চাঁদপুরের সকল নাগরিকদের অধিকার চাঁদপুর জেলা কল্যাণ সমিতিতে রয়েছে। এ সমিতিতে কোন বৈষম্যতার সুযোগ নেই। সিলেটে বসবাসরত সমিতির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ভাবে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বক্তরা বলেন, চাঁদপুর জেলা কল্যাণ সমিতি নামই একটি প্রতিষ্ঠান। এই সমিতি থেকে শিক্ষা, চিকিৎসা, সমাজসেবা, মানবিক সহ সকল জনকল্যাণমূখী কার্যক্রমের মাধ্যমে সমাজের উন্নয়নে আলো ছড়াচ্ছে। বক্তারা সমিতির সুনাম ধরে রেখে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D