২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২২
সিলেটের বিশ্বনাথ উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রলীগ কর্মী আব্দুল বাছিত (২৫) উপজেলার টেংরা গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে। তিনি বিশ্বনাথ সরকারি কলেজের ছাত্রলীগের কর্মী।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিপক্ষের ছুরিকাঘাতে সে নিহত হয়েছে। তাদের বাড়ির পাশে একটি কাঁচা রাস্তা রয়েছে। রাস্তাটি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। ওই রাস্তায় গাড়ি চলাচল স্থানীয়ভাবে বন্ধ করে রাখা হয়েছিল। শুক্রবার দিবাগত রাতে সুমন নামে একজন পিকআপে করে লাকড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে আসে, এসময় বাছিত তাকে নিষেধ করে গাড়ি নিয়ে না আসার জন্য। এনিয়ে তর্কাতর্কি শুরু হয় দুজনের মধ্যে। এক পর্যায়ে সুমন বাছিতকে স্টেপ করে।
আহত অবস্থায় আব্দুল বাছিতকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। তিনি আরও বলেন, লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D