২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২২
|√| মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার |√|

গতকাল ৪ই এপ্রিল সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা জনাব মিফতাহ্ সিদ্দিকীর সৌদি আরবে ওমরাহ পালন উপলক্ষে অবস্থান করায় এক সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়।
সৌদি আরবের জেদ্দায় অনুষ্টিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির আহবায়ক জনাব আহমেদ আলী মুকিব।
প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আলী মুকিব বলেন মিফতাহ্ সিদ্দিকী ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তৃনমুল থেকে উঠে আসা একটি নাম। উনার মাধ্যমে সিলেট মহানগর বিএনপির কার্যক্রমে গতিশীলতা লক্ষ করা যায়। তিনি আশাবাদ ব্যক্ত করেন মিফতাহ্ সিদ্দিকী সিলেট মহানগর বিএনপি তৃনমুল থেকে দল পরিচালনার মাধ্যমে বর্তমান সৈরাচার বিরোধী আন্দোলন আরও বেগবান করবেন।
সংবর্ধীত অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এই পৈশাচিক সরকারের বিরুদ্ধে গুম, খুন ও হত্যার তীব্র প্রতিবাদ চালিয়ে যেতে হবে। আপনাদের পাঠানো রেম্যিটেন্স সরকার আজ লুঠ করে নিয়ে যাচ্ছে, প্রতিটি মুহূর্তে বাংলাদেশে বঞ্চনার স্বীকার হতে হচ্ছে আমার প্রবাসী ভাই-বোনদের। তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, সৈরাচারের রাহুগ্রাস থেকে পরিত্রাণের একমাত্র পথ হলো এই জালিম সরকারের বিরুদ্ধে গন-অভ্যুতান করে বাংলাদেশের জনগনকে গন-মানুষের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে আদিষ্ট করতে হবে। এতেই মিলবে মুক্তি, হবে সৈরতন্ত্রের অবসান।
সংবর্ধনা অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সৌদি আরব পশ্চিম আঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন।
সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক টিপু সুলতান এবং যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সৌদি আরব কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সৌদি আরব শ্রমিক দলের উপদেষ্টা ও পশ্চিম অঞ্চল বিএনপির যুগ্ম আহবায়ক কেফায়েত উল্লাহ্ সহ বিএনপি , যুবদল ও শ্রমিক দল নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D