২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২২
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে ৫১ কেজি গাঁজা সহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। আটককৃত মাদক ব্যবসায়ী হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বড়াইল গ্রামের জামাল মিয়া (৩৮)।
র্যাব-৯ জানায়, র্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (৪ এপ্রিল) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ৫১ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সে চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বৃহত্তর সিলেট এবং ঢাকার বিভিন্ন জায়গায় নিয়মিত গাঁজা সরবরাহ করে থাকে।
জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) এর টেবিল এর ১৯(ক)/৩৮/৪১ ধারা মূলে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D