মরহুম আফতাব আলী খান ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২২

মরহুম আফতাব আলী খান ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ


রমজান মাসকে সামনে রেখে কর্মহীন ও অস্বচ্ছল পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে মরহুম আফতাব আলী খান ফাউন্ডেশনের পক্ষ থেকে। তার পরিবারের পক্ষ থেকে ৪নং খাদিমপাড়া ইউনিয়নের কৃতি সন্তান, মরহুম আফতাব আলী খান ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুর খান হারুন নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।


রবিবার (৩ এপ্রিল ) বেলা ২টায় সিলেট সিটি করপোরেশনের ৩৪নং ওয়ার্ডের বাহুবল, গুচ্ছগ্রাম, সিরাজনগর, বহর কলোনি ও মীরমহল্লা’র ৪০টি পরিবারকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।


এ সময় কার্যক্রমে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন- জয়নাল আহমদ খাঁন, সিরাজ নগর জামে মসজিদ কমিটির উপদেষ্টা, সাবেক সেক্রেটারি জামিয়া ইমদাদিয়া ইসলামিয়া সিরাজনগর মাদ্রাসা কমিটির সহ-সভাপতি ও যুব সংঘ ক্লাবের উপদেষ্টা মোঃ মাসুদ আলী মাছুম, মোঃ রফিক দেওয়ান প্রমুখ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট