২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২২
বিশেষ প্রতিবেদকঃ নিজাম ইউ জায়গীরদার
সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. এমরান আহমদ চৌধুরী সব মানব জাতির জন্য কল্যাণ কামনা করেছেন। পবিত্র রমজানের প্রথম দিন শুরু হওয়ায় তারা সবাইকে অভিনন্দনও জানান।শনিবার এক বার্তায় নেতৃদ্বয় বলেন, ‘এই রমজানে আমরা আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ রাতে আমরা প্রথম সেহরি খাওয়ার জন্য জেগে উঠব। আগামীকাল থেকে প্রথম রোজা রাখব।
আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাদের প্রিয় এই দেশ ও পৃথিবীর সর্বত্র সমস্ত মানুষের ওপর অবিরাম রহমত ও দয়া বর্ষণ করছেন।
তারা বলেন, ‘এটা আল্লাহর রহমত যে করোনাভাইরাস মহামারির ভয়াবহতার পরই আমাদের মাঝে পবিত্র রমজান এসে উপস্থিত হয়েছে। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ যে করোনার বিরুদ্ধে লড়াইয়ে তিনি আমাদের সফলতা দান করেছেন।
শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামীম আহমদও। তিনি তার পাঠানো শুভেচ্ছা বার্তায় বলেন, ‘এটা ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি। মাসব্যাপী উপবাস এবং প্রার্থনার মধ্যে সময় পার করবেন মুসল্লিরা। এই মাসের প্রতিটি দিন শেষে পরিবার এবং বন্ধুরা নিয়ম মেনে ইফতার উপভোগের জন্য জড়ো হবেন। সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ইফতারের মধ্যে দিয়ে রোজা ভাঙবেন তারা।
ইসলামের পবিত্রতম এই মাসে দেশ ও বিশ্বের মুসলিমদের প্রতি রমজানের শুভেচ্ছা জানান বিএনপি নেতা শামীম আহমদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D