|
প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২২
সিলেট জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল মঙ্গলবার (২৯ মার্চ) নগরীর রেজিস্ট্রি মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয়, সিলেট বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বিষয়টি এক বিজ্ঞপ্তিতে রোববার (২৭ মার্চ) গণমাধ্যমকে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।
উল্লেখ্য, গত ২১ মার্চ সিলেট জেলা বিএনপির বহুল কাঙ্ক্ষিত সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা থাকলেও ঠিক আগের দিন কেন্দ্র থেকে ‘অনিবার্য’ কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়।
পরে গত ২৪ মার্চ (বৃহস্পতিবার) জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলনের পুনঃতারিখ নির্ধারণ করে কেন্দ্র। সে অনুযায়ী মঙ্গলবার নেতাকর্মীদের বহুল প্রত্যাশিত কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সিলেট জেলা বিএনপির কাউন্সিলে ৩ পদে লড়বেন ৯ জন প্রার্থী। সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের চৌধুরী (শামীম), সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল মান্নান, আ. অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, আলী আহমদ ও আঃ ফঃ মঃ কামাল এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, লোকমান আহমদ ও মো. শামিম আহমদ।
এবারের কাউন্সিলে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছিলেন। তবে গত ২২ মার্চ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D