|
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২২
বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি, লেখক ও সম্পাদক আবিদ আজাদের ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ ২২ মার্চ। সত্তর দশকের অন্যতম প্রধান কবি আবিদ আজাদের জন্ম ১৯৫২ সালের ১৬ নভেম্বর কিশোরগঞ্জের চিকনিরচরে। ১৯৭৬ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘ঘাসের ঘটনা’ প্রকাশের পর পাঠকের কাছে নন্দিত এবং সমালোচকদের কাছে প্রশংসিত হন। তার কাব্যগ্রন্থগুলোর মধ্য ‘আমার মন কেমন করে’, ‘বনতরুদের মর্ম’, শীতের রচনাবলী’, ‘আবিদ আজাদের প্রেমের কবিতা’, ‘তোমাদের উঠোনে কি বৃষ্টি নামে, রেলগাড়ি থামে’, ‘আরো বেশি কুয়াশার দিকে’, ‘হাসপাতালে লেখা’ উল্লেখযোগ্য। এছাড়া উপন্যাস ‘এইবেলা’, ‘রূপকথা’ অন্যতম। তিনি সাহিত্যের কাগজ ‘শিল্পতরু’র সম্পাদক। কবিতার জন্য তিনি বঙ্গবন্ধু সাহিত্য পুরস্কার (১৯৭৬), শহীদ জিয়া স্মৃতি পুরস্কার (১৯৮৩), আমি তুমি ও সে পুরস্কার (১৯৮৪), চারণ সাহিত্য পুরস্কার(১৯৮৬), আবুল হাসান স্মৃতি পুরস্কার(১৯৮৯), মাইকেল মধুসূদন একাডেমী পুরস্কার(১৯৯৪, পশ্চিমবঙ্গ), সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার (২০১৮) মরণোত্তর লাভ করেন। ২০০৫ সালের ২২ মার্চ মাত্র ৫২ বছর বয়সে ঢাকার শমরিতা হাসপাতালে কবি আবিদ আজাদ মৃত্যুবরণ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D