২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২২
গাজীপুরের কাপাসিয়ায় ফেসবুকে কমেন্টের দ্বন্দ্বে ছুরিকাঘাতে দু’জন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে কাপাসিয়ার দক্ষিণগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন ফারুক হোসেন (১৮) ও নাঈম হোসেন (২৬)।
আটক ব্যক্তিরা হলেন মনোহরদীর কোচেরচর এলাকার বেলায়েত ও দৌলতপুর এলাকার ফয়সাল।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, ফেসবুকে একটি কমেন্টকে কেন্দ্র করে কয়েকজন হঠাৎ করে এসে স্থানীয়দের ওপর চড়াও হয়। এক পর্যায়ে ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ফারুক ও নাঈম নিহত হন। পরে আহত অবস্থায় রবিন নামে একজনকে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে বেলায়েত ও ফয়সালকে আটক কর হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D