২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২২
১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ হাবিবুর রহমান মজলাইকে প্রাণনাশের হুমকি ও অপদস্থের প্রতিবাদে মঙ্গলবার (০৮ মার্চ) নগরীর চালিবন্দর মাদানী সিটিতে এলাকাবাসীর উদ্যেগে মানববন্ধন করা হয়। প্রবীণ মুরুব্বি শামীম আহমদের পরিচালনায় ও ফজলু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন হাবিবুর রহমান মজলাই, প্রবীণ মুরুব্বি ববি মিয়া, আহমদ মিয়া। মানববন্ধনে বক্তারা বলেন, ‘হাবিবুর রহমান মজলাই এলাকার একজন শালিসি ব্যক্তিত্ব। অত্র এলাকার সকল ন্যায়সঙ্গত আন্দোলন তিনি একজন অগ্র সৈনিক। গরীব-দুঃখী অসহায় মানুষ প্রতিনিয়ত তার দ্বারা উপকৃত হচ্ছে। তার মতো একজন সজ্জন ব্যক্তিকে প্রাণনাশের হুমকি পাশাপাশি অপদস্থ করা হয়েছে যা সভ্য সমাজে কখনো মেনে নেওয়া যায় না। সন্ত্রসী বাহিনী মাদানি সিটিতে ত্রাসের রাজত্ব কায়েম করছে। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে ও প্রবীণ মুরুব্বি হাবিবুর রহমান মজলাইয়ের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়াও মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, আলী হোসেন, হেলাল আহমদ, সালাম মিয়া, আবুল লেইস, ইমন আহমদ, ফজলু মিয়া, আমিনুর রহমান রাহি প্রমুখ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D