সাংবাদিক রেনুর মায়ের জানাজা আজ বাদ যোহর দরগাহ শরীফে

প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২২

সাংবাদিক রেনুর মায়ের জানাজা আজ বাদ যোহর দরগাহ শরীফে

দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র স্টাফ রিপোর্টার মো. এনামুল হক রেনু’র মাতা, জগন্নাথপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বিশিষ্ট ব্যবসায়ী মরহুম সিরাজুল হকের স্ত্রী রওশন আরা বেগম রেখা (৭০) আর নেই। সোমবার বিকেল সাড়ে ৪টায় সিলেট নগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৫ মেয়েসহ বহু আত্মীয়স্বজন, নাতি-নাতনী রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ জোহর হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন মসজিদে নামাজে জানাজা শেষে দরগাহ গোরস্থানে স্বামীর কবরের পাশে মরহুমার দাফন সম্পন্ন হবে।

রওশন আরা বেগম রেখা দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস ও ডায়াবেটিক রোগে ভুগছিলেন।

এদিকে, মৃত্যুর খবর পেয়ে  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সাংবাদিক মো. এনামুল হক রেনু’র বাসায় ছুটে যান। তারা মরহুমার শোকাহত পরিবারের খবরাখবর নেন।

উল্লেখ্য, জগন্নাথপুর উপজেলার চিলাউরা-হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী গ্রামের প্রখ্যাত আলেম মরহুম মাওলানা আব্দুল খালেক ছিলেন রওশন আরা বেগম রেখার বাবা। যিনি বড় মৌলানা নামে সুপরিচিত।