জালালাবাদ কলেজ সিলেটের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২

জালালাবাদ কলেজ সিলেটের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

সিলেট সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর হায়তুল ইসলাম আকঞ্জী বলেছেন, শিক্ষার্থীরা গুণাবলী সম্পন্ন আদর্শ মানুষ হতে সুশিক্ষা অর্জন করতে হবে। ছাত্রজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো কলেজ জীবন। গুরুত্বপূর্ণ এই সময়কে শিক্ষার্থীরা দায়িত্বশীলতার সাথে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। যারা কলেজ পর্যায়ে ভালো ফল অর্জন করে তারা খুব সহজে অভিষ্ট লক্ষ্যে পৌছে যায়। তিনি আরো বলেন, মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হওয়াই জীবনের মূল সফলতা। দেশ, জাতি ও সুন্দর সমাজ বিনির্মাণে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কলেজের নতুন এবং কৃতি শিক্ষার্থীরা একদিন বিশ্বব্যাপী বাংলাদেশের নাম উজ্জ্বল করবে বলে প্রত্যাশা ব্যক্তি করেন তিনি।

প্রফেসর আকঞ্জী গতকাল ৭ মার্চ সোমবার দুপুরে নগরীর সোবহানীঘাটস্থ জালালাবাদ কলেজ সিলেটের উদ্যোগে কলেজের হলরুমে একাদশ শ্রেণরি ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জালালাবাদ কলেজের অধ্যক্ষ ও সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আব্দুল বাকী চৌধুরী’র সভাপতিত্বে এবং সহকারী অধ্যপক ছায়েম আহমদ চৌধুরী ও সিনিয়র প্রভাষক সালমা’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ বাংলা বিভাগীয় প্রধান ও কো-অর্ডিনেটর মুহাম্মদ আব্দুশ শাকুর।
বক্তব্য রাখেন কলেজের সমাজ কর্ম বিভাগের প্রভাষক ফরিদ আহমেদ ও সুফিয়া বেগম, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ফারুক আহমদ, রসায়ন বিভাগের প্রভাষক আবু সাঈদ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা বেগম প্রমুখ।
ইকবাল আহমদের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির এবাদুল করিম নসিম, আহছান হাবিব, তানজিয়া সিদ্দিকা তাজিন, একাদশ শ্রেণির মোঃ আরিফুল ইসলাম। বরণপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাবাসুম জামান।