২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২২
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার রাতে প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লিটন বিশ্বাস (৩৫) উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া মাঠপাড়া গ্রামের আকবর বিশ্বাসের ছেলে।
প্রাগপুর (ইউপি) চেয়ারম্যান আশরাফুজ্জামান জানান, লিটনসহ কয়েকজন ভারত থেকে মালামাল নিয়ে বিলগাথুয়া এলাকার সীমান্ত দিয়ে রাতে বাড়ি ফিরছিলেন। এ সময় টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে লিটন বিশ্বাস নিহত হন এবং অন্যরা বাংলাদেশ সীমানায় পালিয়ে আসে।
তবে দৌলতপুর থানার (ওসি) জাবীদ হাসান জানান, নিহতের লাশ হোগলবাড়িয়া থানায় রাখা হয়েছে এবং হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র : ইউএনবি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D