২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২২
সুনামগঞ্জের ছাতকে বিয়ের প্রলোভনে ঘর থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৩ মার্চ) বিকালে সালেক মিয়া (২৫) নামে এক যুবককে নারী নির্যাতনে দমন আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে গত বুধবার ভুক্তভোগী ওই কিশোরীর বাবা সালেককে আসামি করে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপির ফুরকানচক গ্রাম থেকে সালেককে গ্রেফতার করে।
সালেক গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপির ফুরকানচক গ্রামের সমুজ আলীর ছেলে।
জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী ওই কিশোরীকে উপজেলার দক্ষিণ খুরমা ইউপির ভুইগাঁও গ্রামের সুন্দর আলীর পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে।
ছাতক থানার ওসি মাহবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D