২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ওঠেছে। এমন অভিযো তুলে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। মারা যাওয়া যুবকের নাম উজির মিয়া (৩৫)।
সোমবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ সড়কের পাগলা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী।
সোমবার সকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান উজির মিয়া।
এর পর পরই তার মরদেহ নিয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেন এলাকাবাসী।
উজির মিয়ার আত্মীয় ছাত্রলীগ কর্মী ইমরান বলেন, ‘আমার ভাইকে চুরি মামলা দিয়ে আটক করে জেল হাজতে নিয়ে নির্মমভাবে মারধর করেছে। দোষীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা অবরোধ তুলব না।
পুলিশের হেফাজতে আসামির মৃত্যুর অভিযোগ অস্বীকার করে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘আসামিকে আটক করা হয়েছিল ৯ ফেব্রুয়ারি। একদিন হাজতে রেখে পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
‘১১ তারিখে তিনি জামিনে মুক্ত হয়ে বাড়ি চলে যান। এরপর কোনো একদিন হয়তো তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু আজকে সকালে নাকি তার মৃত্যু হয়েছে। তবে এখনও বিস্তারিত কিছু বলতে পারছি না। আমরা খোঁজ নিচ্ছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D