খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা যাবে : আইনমন্ত্রী

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২১

খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা যাবে : আইনমন্ত্রী

বিএনপি চাইলে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে বড় চিকিৎসক আনতে পারবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এতে সরকার কোনো বাধা দেবে না বলেও জানান তিনি। আজ রাজধানীতে নিজের বাসা থেকে নিজ নির্বাচনী এলাকা আখাউড়ার একটি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এটি (খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো) আইনের ব্যাপার। মানবিকতার দৃষ্টান্ত হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনে যা করা সম্ভব, তা কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য করেছেন। ভুলে গেলে চলবে না, বাংলাদেশের আদালত দ্বারা খালেদা জিয়া সাজাপ্রাপ্ত। একজন সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আইন দ্বারা যে সুবিধা দেয়া প্রয়োজন, তাঁকে সেটা দেওয়া হয়েছে।

যদি তারা মনে করে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনতে হবে, তারা পারবে। যত বড় ডাক্তার তারা আনতে চায়, আনতে পারে; সেটায় সরকার কোনো বাধা দেবে না। কিন্তু এটাও তাদের মনে রাখতে হবে, দেশের আইনে যা আছে, তার বাইরে গিয়ে সরকার কোনো কিছু করতে পারবে না।।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট