১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২১
সিলেটে সীমান্তবর্তী গোয়াইনঘাটে ডাউকিতে পাথর তুলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বারকি শ্রমিকের। পলাশ আহমেদ (১৬) নামের এ বারকি শ্রমিকের বাড়ি সুনামগঞ্জের মধ্যনগর থানার জাতীয়পাড়ায়। সে মঙ্গল মিয়ার পুত্র। বারকি শ্রমিকের কাজে জন্য পরিবার নিয়ে জাফলংয়ের মেলার মাঠ এলাকায় বাস করতো পলাশ।
সূত্রে জানা গেছে, আজ শনিবার (১০ এপ্রিল) সকালে পলাশ তার সহোদর ভুট্টো সহ কয়েকজন বারকি শ্রমিক জাফলংয়ের জুমপাড় সংলগ্ন ডাউকি নদীতে থেকে পাথর উত্তোলন শুরু করে। একপর্যায়ে বিকেলে ডুবিয়ে পাথর তুলতে যেয়ে পানির নিচে অসাবধানতা বশত নৌকার মেশিনের পাখায় আটকে যায় পলাশ। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গোয়াইনঘাট থানার এস আই লিটন রায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন তার লাশ। এছাড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে গ্রহণ করা হবে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D