১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২১
সিলেট বিভাগে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে এ বিভাগের মৌলভীবাজারে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪৯ জন।
স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর শনিবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, নতুন একজন মিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯৯ জনের। এর মধ্যে সিলেট জেলায় কেবল মারা গেছেন ২৩০ জন। এছাড়া, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজাওে ২৫ জনের মৃত্যু হয়েছে। বিভাগে মোট আক্রান্ত ১৮ হাজার ৫৩৩ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১১ হাজার ৬৫২ জন। এছাড়া, সুনামগঞ্জে ২৬২৪, হবিগঞ্জে ২১২২ জন এবং মৌলভীবাজারে ২১৩৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত এ বিভাগে ১৬ হাজার ৬৯৯ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D