সিলেট মহানগর কৃষক দলের আহবায়ককে ২৩নং ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১

সিলেট মহানগর কৃষক দলের আহবায়ককে ২৩নং ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা

সিলেট মহানগর কৃষক দলের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হুমায়ন কবির শাহিনকে আহবায়ক ও জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আশরাফুল ইসলামকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এ কমিটির অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় কৃষক দলের আহবায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিনকে অভিনন্দন জানিয়েছেন মহানগর বিএনপির আওতাধীন ২৩নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।  তারা গত শুক্রবার নব ঘটিত কমিটির আহবায়ক হুমায়ুন কবির শাহিনের বাসায় গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন ২৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক মামুনুর রহমান মানুন, মহানগর বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ সাগর, নব গঠিত কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য মোঃ ময়নুল হক স্বাধীন, ২৩ নং ওয়ার্ড বিএনপির সদস্য মোস্তফা কামাল, সাইম উদ্দিন আহমদ সেলিম প্রমুখ ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট