১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৬
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা-সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত শিক্ষার্থীর নাম দীপ মজুমদার। বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি।
রোববার (১৪ জুন) বসিলা এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বসিলা এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে নদী থেকে ভাসমান অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।
রিভার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, নদীতে একটি মরদেহ ভাসছে, এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি আমরা।
দীপ মজুমদারের সহপাঠীরা গণমাধ্যমকে জানিয়েছেন, গত ১২ জুন বাসা থেকে পরিবারের সঙ্গে রাগারাগি করে বের হন দীপ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না।
খোঁজাখুঁজি করার পর কোথাও তার কোনো সন্ধান না পাওয়ায় গতকাল শনিবার (১৩ জুন) দীপের মা সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D