৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কার্যকর হবার পর যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট আজ সোমবার সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। মাত্র ৪৩ জন যাত্রী নিয়ে বিমানটি সিলেটে আসছে বলে সূত্র জানিয়েছে।
বিমান সূত্র জানায়, বিজি ২০২ ফ্লাইটে আসা যাত্রীরা আজ সোমবার সকাল পৌনে ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানটির ধারণ ক্ষমতা প্রায় ২শ’। এ বিমানে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হবে।
জানা গেছে, নতুন ধরনের করোনার সংক্রমণ (স্ট্রেইন) ধরা পড়ায় এবং আগত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যাবার সিদ্ধান্ত হওয়ায় সেখান যাত্রীদের সিলেটে আসার ক্ষেত্রে ভাটা পড়েছে।
এসোসিয়েশন অব ট্রাভেলস এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট-অঞ্চলের সাবেক সভাপতি ও যাত্রিক ট্রাভেলসের স্বত্বাধিকারী আব্দুল জব্বার জলিল জানান, ওসমানী বিমানবন্দরে লন্ডন থেকে যাত্রীরা আসার পর তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে। বিমানবন্দরে জেলা কালেক্টরেট-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মিসবাহ উদ্দিনও উপস্থিত থাকবেন। পাশাপাশি সেনাবাহিনীর টিমও থাকবে। তাদের তত্বাবধানে কোয়ারেন্টাইনে পাঠানো হবে। এজন্য নগরীর ৯টি হোটেল প্রস্তুত করা হয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী, শুক্রবার থেকে যুক্তরাজ্যফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক হয়েছে। এদিন ঢাকায় লন্ডন থেকে আসা কয়েকজন যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D