৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১
করোনাভাইরাসে সিলেট বিভাগের আরো দুইজন প্রাণ হারিয়েছেন। তারা সিলেট জেলার বাসিন্দা। গত চব্বিশ ঘণ্টায় এ বিভাগে আরও ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন । একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৮ জন বাসিন্দা রয়েছে। এইদিন বিভাগের সুনামগঞ্জ জেলায় নতুন করে কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত না হলেও হবিগঞ্জ জেলায় ৩ জন ও মৌলভীবাজার জেলায় ২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া একইদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। একইদিনে সিলেট বিভাগে আরও ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন। যাদের ২১ জনই সিলেট জেলার বাসিন্দা। আর বাকি ৫ জন হবিগঞ্জ জেলায় সুস্থ হয়ে উঠেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D