২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০
সিলেট জেলায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতি এ রোগে কেবল সিলেট জেলায়ই ১৮১ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত করোনা বিষয়ক দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বুলেটিনে জানানো হয়, সিলেট বিভাগে সব মিলিয়ে করোনাভাইরাসে ২৪৪ জনের মৃত্যু হয়েছে। সিলেটের ১৮১ জন ছাড়া মারা যাওয়া বাকিদের মধ্যে রয়েছেন-সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
এদিকে, সিলেট বিভাগে সোমবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় আরও ২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ২৬, মৌলভীবাজারে ১ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন রয়েছেন।
সব মিলিয়ে সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৬১৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৪৩৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৬৪, হবিগঞ্জে ১ হাজার ৮৯২ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮২৭ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩১ জন। এর মধ্যে সিলেট জেলার ২৭ ও সুনামগঞ্জের ৪ জন। সবমিলিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১৩ হাজার ৪০২ জন।
এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ৭১৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪০৯ জন, হবিগঞ্জে ১৫৬১ জন এবং মৌলভীবাজারের ১৭১৩ জন সুস্থ হয়েছেন।
বর্তমানে করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৯৭৩ জন। এরমধ্যে ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
অন্যদিকে গত ১০ মার্চ থেকে সোমবার (৩০ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২১ হাজার ১২৭ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২০ হাজার ৯১৪ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ২১৩ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D