গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মৃতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মৃতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

গতকাল গোলাপগঞ্জ উপজেলার চৌঘরি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাচজন মৃত্যুবরন করেন।মৃতদের আত্মার মাগফিরাত কামনায় আজ রবিবার বাদ এশা হেতিমগঞ্জ বাজার মসজিদে পেশ ইমাম হাফিজ রহমত আলী দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ যাত্রী কল্যান পরিষদের আহবায়ক মোঃ সুজন খান, বাংলাদেশ মানবাধিকার কমিশন গোলাপ গঞ্জ উপজেলার সভাপতি সেলিম আহমদ, হেতিমগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি আব্দুল মালিক, সেক্রেটারি সেলিম আহমদ বেলাল, খয়রুগঞ্জ মসজিদ মার্কেট কমিটির সভাপতি এম এ গফফার, নিরাপদ সড়ক চাই (নিশচার)সাবেক সাংগঠনিক সাদেক আহমদ খান প্রমুখ।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট