১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২০
সিলেট নগরীর চৌহাট্টায় শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ইট বোঝাই ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী রাফি আহমদ (১৭) নামের এক ফ্রিজ মেকানিকের মৃত্যু হয়েছে। রাফির পিতার নাম আলাউদ্দিন। রাফি নগরীর হাওয়াপাড়া এলাকায় জালালাবাদ এয়ার কন্ডিশনের ফ্রিজ মেকানিক ছিল। এ ঘটনায় শাহ আলম (২০) নামের মোটর সাইকেলের আরেক যাত্রী আহত হয়েছেন। তার পিতার নাম আফিজ মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাফি ও শাহ আলম ফ্রিজের মেকানিক। মোটরসাইকেল যোগে তারা ফ্রিজের যন্ত্রপাতি নিয়ে রিকাবীবাজারের দিকে যাচ্ছিলেন এবং পথে
ইট বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো হ-১৪-৩৭৪৩) তাদের মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগে। এক পর্যায়ে দুজনই মোটর সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে। মোটরসাইকেলও দুমড়ে মুছড়ে যায়। আহতবস্থায় স্থানীয়রা রাফি ও শাহ আলমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাফির লাশ হাসপাতালের মর্গে রয়েছে। শাহ আলমের অবস্থা তেমন গুরুতর নয়। তার পায়ে আঘাত লেগেছে বলে জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D