১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০২০
সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক ফয়েজ আহমদ বাবর আর নেই। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এর আগে বেলা ২টার দিকে সিলেট থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৯ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন।
আজ শুক্রবার (৭ আগস্ট) আসরের নামাজের পর উপজেলার সারিঘাট নয়াখেল ঈদগাহে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। তিনি ওই গ্রামের মরহুম মাস্টার মতিউর রহমানের ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ফয়েজ আহমদ বাবর ঈদের পরদিন পাশ্ববর্তী উপজেলা কানাইঘাট বাজারে সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে জৈন্তাপুরের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। পরবর্তীতে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েও চিকিৎসা নেন। সোমবার সকালে বুকে ব্যথা নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
সেখানে চিকিৎসকরা হৃদরোগে আক্রান্ত হয়েছে বলে জানান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সোমবার সন্ধ্যায় সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ইকবাল আহমদের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। রাতে অবস্থার আরো অবনতি হলে তাঁকে সিলেট নগরীর নুরজাহান হাসপাতলে স্থানান্তর করা হয়।
বুধবার রাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরে সিন্ধান্ত নেয়া হয়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি টেলি-কনফারেন্সে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করেন। এরপর বৃহস্পতিবার ঢাকায় পাঠানো হয়।
তার মৃত্যুতে পুরো জৈন্তাপুরে শোকের ছায়া নেমেছে। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিভিন্ন মহলের নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D