১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০
৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর, বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়াল এ্যাডমিরাল ( অবসরপ্রাপ্ত ) মাহবুব আলী খান এর ৩৬ তম মৃত্যু বার্ষিকী পালন করেছে “এম এ খান ফাউন্ডেশন” সিলেট।
মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এম এ খান ফাউন্ডেশন সিলেটের আয়োজনে হযরত শাহজালাল (রহমতুল্লাহ) মাজার মসজিদে আজ বৃহস্পতিবার বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এম এ খান ফাউন্ডেশন সিলেটের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শেখ মোহাম্মদ মখন মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী , সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক সৈয়দ মইন উদ্দীন সোহেল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী , ভিপি মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দীন জায়গীরদার, জেলা কৃষকদলের আহবায়ক সহিদ আহমদ চেয়ারম্যান, সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল, মহানগর বিএনপির সদস্য শফিকুর রহমান টুটুল, জেলা বিএনপি নেতা এ্যাডভোকেট আবু তাহের চৌধুরী, রায়হান আহমদ, কোহিনুর আহমদ , আব্দুল খালিক, জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, আজাদ আহমদ, সুজন খান, আব্দুল কাদির, মহানগর বিএনপি নেতা আব্দুল বারী নোমান, আব্দুল মুকিত সুমেল, আব্দুস সাহিদ, সামছুজ্জামান হেলাল, আব্দুর রকিব, সামছু উদ্দিন, হাবিবুর রহমান প্রমুখ। পরে মাজারে আগত মুসল্লিদের মধ্যে শিরনী বিতরণ করা হয়। আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D