১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০
করোনা রোগীদের সেবায় নিয়োজিত থেকে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে প্রথম ক্ষতিপূরণ পেলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক মো. মঈন উদ্দিন পরিবার।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সোমবার (২৭ জুলাই) ৫০ লাখ টাকা মঞ্জুরি দিতে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগেরই প্রধান হিসাব কর্মকর্তা বরাবরে। অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ আবু ইউসুফ স্বাক্ষরিত চিঠিতে অনুরোধ ক্রমে নির্দেশনা, ডাঃ মঈনের স্ত্রীর কাছে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করবেন অর্থ বিভাগের ড্রইং অ্যান্ড ডিসবার্সিং অফিসার (ডিডিও)।
ডাঃ মঈনের স্ত্রী ডাঃ চৌধুরী রিফাত জাহান, চিঠি প্রাপ্তি নিশ্চিত করে বলেন, তবে টাকা পেতে আরও কিছু প্রক্রিয়া আছে, সেগুলো শেষ করতে হবে আগেই।
এর আগে গত ২৭ এপ্রিল ক্ষতিপূরণের প্রথম আবেদন করেন মঈন উদ্দীনের স্ত্রী ডাঃ চৌধুরী রিফাত জাহান। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বলে চৌধুরী রিফাত জাহানের আবেদনপত্রে সুপারিশ করেন এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মো.মইনুল হক।
প্রসঙ্গত, গত ৫ এপ্রিল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিনের সহকারী অধ্যাপক মঈন উদ্দীনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এরপর ৭ এপ্রিল সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশনেরাখা হয় তাঁকে। পরবর্তীতে ঢাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে গত ১৫ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D