১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০
র্যাব-৯ এর অভিযানে সাড়ে ১৮ লাখ টাকা মূল্যের চোরাই মোবাইল ফোনসহ দুই চোরাকারবারি গ্রেফতার হয়েছে। তারা হচ্ছে-শাহজালাল উপশহরের মৃত আব্দুল বছিরের পুত্র বুখাইর আহমেদ এবং শাহপরান থানার মো: আব্দুল মতিনের পুত্র মো. পলাশ আহমেদ (২৯)। র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাদের হেফাজত থেকে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ৭১ টি চোরাই মোবাইল ফোন ও চোরাচালান পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার উদ্ধার ও জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার দিবাগত রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি অভিযানিক দল এসএমপি’র শাহপরান থানার মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। র্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি নাহিদ হাসান ও মিডিয়া অফিসার এএসপি ওবাইন অভিযানে নেতৃত্ব দেন। জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত অসামীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ১৯৭৪ বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D