সিলেটে যে ১০টি পশুর হাট বৈধ

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২০

সিলেটে যে ১০টি পশুর হাট বৈধ

ঈদুল আযহা উপলক্ষ্যে সিলেটে বসতে শুরু করেছে অস্থায়ী পশুর হাট। বৈধ হাটের পাশপাশি অনেক এলাকায় অবৈধ হাট বসানোরও তোড়জোড় শুরু হয়েছে। এঅবস্থায় সিলেট মহানগর পুলিশের আওতাধীন এলাকায় (নগরী, সদর ও দক্ষিণ সুরমা উপজেলা) বৈধ পশুর হাটগুলোর তালিকা প্রকাশ করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

রোববার (২৬ জুলাই) মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় মহানগরীতে ১০ টি পশুর হাটের বৈধতা রয়েছে।

বৈধ পশুর হাটগুলো হচ্ছে- কোতোয়ালি থানা এলাকায় কাজীরবাজার পশুর হাট, জালালাবাদ থানার শিবেরবাজার পশুর হাট (খোলা জায়গা), বিমানবন্দর থানা এলাকায় ধুপাগুল পয়েন্ট সংলগ্ন মাঠের পশুর হাট (খোলা জায়গা), লাক্কাতুরা উচ্চ বিদ্যালয় মাঠ পশুর হাট, দক্ষিণ সুরমা থানা এলাকায় লালাবাজার পশুর হাট (খোলা জায়গা), কামালবাজার জাবেদ অটো রাইছ মিলের মাঠের পশুর হাট, মোগলাবাজার থানা এলাকার জালালপুর বাজার পশুর হাট, রেঙ্গা হাজীগঞ্জ বাজার পশুর হাট (খোলা জায়গা), রাখালগঞ্জ বাজার পশুর হাট (খোলা জায়গা) ও কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের পশুর হাট।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট