করোনায় আক্রান্ত সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২০

করোনায় আক্রান্ত সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা

এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম। রোববার (২৬ জুলাই) এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, আজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন শনাক্ত ২৭ জনের মধ্যে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাও রয়েছেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট